ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আত্নঘাতী ৫০ঊর্ধ্ব ব্যাক্তির পঁচা গলা মৃতদেহ উদ্ধার।

ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আত্নঘাতী ৫০ঊর্ধ্ব ব্যাক্তির পঁচা গলা মৃতদেহ উদ্ধার। আত্নঘাতী ব্যাক্তির নাম দুলাল দাস। বাড়ি ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়, তিনি পেশায় কাবাড়িওয়ালা। তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। তবে কি কারণে ফাঁসিতে আত্মহত্যা করল সেই কাবাড়িওয়ালা, থেকে যাচ্ছে রহস্য।
সংবাদে জানা যায়, শনিবার সকাল ১১ টা নাগাদ আত্মঘাতী ব্যাক্তি তথা দুলাল দাস তার সহধর্মিণীর কাছ থেকে ৫০০ টাকা নিয়ে পূজোর বাজার করতে যায় মাইগঙ্গা বাজারে। মাইগঙ্গা বাজার পুজোর বাজার করতে গেলে আর বাড়ি ফিরে আসেনি দুলাল । বাড়ির লোকেরা তার বাড়ি না ফিরে আসায় চিন্তিত হয়ে পড়ে। বুধবার সকাল নাগাদ মাইগঙ্গা রেল ব্রিজ সংলগ্ন জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় দুলাল দাসকে দেখতে পায় জায়গার মালিক । প্রথমদিকে জায়গার মালিক সহ পার্শ্ববর্তী এলাকার লোক জনেরা তাকে চিনতে না পারলেও পরবর্তী সময়ে সনাক্ত হয় এটি গোলাবাড়ি এলাকার বাসিন্দা দুলাল দাসের মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর পেয়ে দুলাল দাসের আত্মীয়-পরিজন ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝুলন্ত মৃত দেহটি সনাক্তকরণ করেন । এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনার খবর তেলিয়ামুড়া থানায় দেওয়া হয়। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় দীর্ঘ প্রায় তিন থেকে চার ঘণ্টা পর। পরে অবশ্য মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে ময়নাতদন্ত শেষে দুলাল দাসের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে কি কারণে দুলাল দাসের মৃত্যু হয়েছে পুলিশের তদন্তক্রমে আসল রহস্য বেরিয়ে আসবে।