পুরাতন মালদার বাইপাস এর কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার। সোমবার রাতে সেনাউল সেক(২৬)এক যুবক ঘোরাফেরা করছিল বাইপাসে।সেই সময় পুলিশের সন্দেহ হয় সন্দেহভাজন ওই যুবককে আটক করে তল্লাশি চালাই মালদহ থানার পুলিশ। তল্লাশি চলাকালীন তার কাছ থেকে একটি পাইপগান পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বৈধ না এবং অপরাধমূলক কাজ ব্যবহারের জন্য রেখেছিল সে। পুলিশের হাতে ধরা পরে আজ তাকে মালদা জেলা আদালতে পাঠানো হয়।

