দেশের পাসাপাসি রাজ্য জুড়ে চলছে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে চলছে সরকারি বিধি নিষেধ আর এই বিধি নিষেধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধরণ মানুষকে সচেতন করছে রাজনৈতিক নেতৃত্ব।

দেশের পাসাপাসি রাজ্য জুড়ে চলছে করোনার তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে চলছে সরকারি বিধি নিষেধ আর এই বিধি নিষেধে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধরণ মানুষকে সচেতন করছে রাজনৈতিক নেতৃত্ব। তবে তাতে কোনো লাভ হচ্ছে না। এখনো কিন্তু সাধারন মানুষ অনেকটাই অসচেতন। তেমনই ছবি ধরা পরল ডোমকল থানার ফতেপুর হাটে। চলছিল মাস্ক বিহীন সেখানে চলছিল হাট। সেই খবর যায় তৃণমূল নেতৃত্বের কাছে। খবর যেতে না যেতেই ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের নির্দেশে ডোমকল ব্লক যুব তৃণমূলের উদ্যোগে, সোমবার হাটের সমস্ত গ্রাহক ও বিক্রেতার মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করা হলো। সাথে সাথে এই দিন সাধারণ মানুষকে সচেতনও করা হয়। উপস্থিত ছিলেন , ডোমকল ব্লক যুব তৃণমুল সভাপতি প্রসেনজিৎ ঘোষ, ভগীরথপুর অঞ্চল তৃনমূল সভাপতি তাপস মণ্ডল,ব্লক যুব সম্পাদক বিপ্লব ঘোষ, মাকসুদাল ইসলাম সহ আরো অনেকে।