শান্তিপুর বিধানসভার মেয়াদ উত্তীর্ণ হাই স্কুল গুলিতে বিধায়ক মনোনীত সভাপতি নিযুক্ত হলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিসেবে
মলয় দে নদীয়া :- বিদ্যালয় গুলি পরিচালনার ক্ষেত্রে এবং উন্নয়নমূলক গঠনের উদ্দেশ্যে তৈরি হয়ে থাকে বিদ্যালয়ের পরিচালন সমিতি। আর সেই সমিতির সভাপতি এবং দুজন পি এ আই সদস্য নিযুক্ত হন বিধায়ক মনোনীত। তিন বছরের মেয়াদক্রম থাকলেও, পূর্বতন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের মনোনীত সভাপতি গণের মেয়াদকাল শেষ হয়েছিল অনেক দিন আগেই । পরবর্তীতে সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক রূপে নির্বাচিত হওয়ার পর এবং ইস্তফা দেওয়ার পর সময় কেটে যায় আরো বেশ কিছুটা। পরবর্তীতে শান্তিপুর বিধানসভার বিধায়ক হিসেবে ব্রজকিশোর গোস্বামী নির্বাচিত হওয়ার পর তার মনোনীত সভাপতিগণ রাজ্য শিক্ষা দপ্তর থেকে গতকাল লিখিত অনুমতি পত্র হাতে পান। তবে মোট 19 টি বিদ্যালয়ের মধ্যে 13 টি আপাতত সভাপতি মনোনীত হন। এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, আপাতত তেরোটি বিদ্যালয়ের সভাপতি হিসেবে তালিকা প্রকাশিত হয়েছে, বাকি বিদ্যালয়গুলিতেও শীঘ্রই সভাপতি নিযুক্ত হতে চলেছে। শিক্ষার সঙ্গে সম্পর্কিত এবং শিক্ষা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব কে সভাপতি হিসেবে মনোনীত করেছেন তিনি।
এখন এক নজরে দেখে নেব কোন বিদ্যালয় কে দায়িত্ব পেলেন,
শান্তিপুর মুসলিম হাই স্কুল শুভাশীষ দাশ, রাধারানী নারী শিক্ষা মন্দির- মনীন্দ্রনাথ ভট্টাচার্য, দুর্গামণি শ্রী পাঠশালা- গীতা সরকার প্রামানিক, অদ্বৈত হাই স্কুল সত্যজিৎ সরকার, তন্তুবায় উচ্চ বিদ্যালয়- যতন সরকার, হিন্দু হাইস্কুল শংকরী প্রসাদ ভট্টাচার্য, নৃসিঙ্গ পুর উচ্চবিদ্যালয় শান্তনু চক্রবর্তী, গয়েশপুর হাই স্কুল প্রাণ গোপাল প্রামানিক, বাগআঁচড়া উচ্চ বিদ্যালয় তাপস কুমার মন্ডল, ফুলিয়া কৃত্তিবাস অজয় কুমার ঘোষ, বিবেকানন্দ নগর উচ্চ বিদ্যালয় নরেশ চন্দ্র মন্ডল, গোবিন্দপুর দ্বারিকানাথ প্রদীপ কুমার ঘোষ।

