হিন্দু নধর্মের লোকেরা সকাল সকাল দেশ,দশ ও সমাজের মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে বের হয়। উদ্দেশ্য একটাই সমাজের সকল স্তরের মানুষজনদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা বাঙ্গালি গৃহস্থের উঠোনে ধূপ ধুনো পুষ্প দিয়ে প্রার্থনা করা।
প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক আজকের এই দিনে প্রত্যেক এলাকার নবীন-প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিয়ে বের হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান করুণা তৃতীয় ঢেউ ওমিক্রণের প্রভাবে গোটা দেশ যখন বিপদগ্রস্ত তখন সেই পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়ে এ বছর ত্রিপুরা রাজ্যে র নবীন-প্রবীণ উভয় অংশের মানুষজন।
এলাকার এক প্রবীণ ব্যাক্তি জানিয়েছেন,, দেশ,দশ ও সমাজের মঙ্গল কামনার্থে প্রত্যেক বছর হিন্দুশাস্ত্র মোতাবেক তারা হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়, এবছর তারা করুণা মহামারীর কারণে সামাজিক দূরত্ব-কে মান্যতা দিয়ে বের হয়েছেন হরিনাম সংকীর্তন এবং লুট নিয়ে।।

