ক্ষতির সম্মুখীন শীতকালীন কপি চাষিরা।

ক্ষতির সম্মুখীন শীতকালীন কপি চাষিরা। বিশেষ করে শীতকালে সর্বদাই ফুলকপি ও বাঁধাকপির চাহিদা বাজারে থাকে। কিন্তু এ বছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ফুলকপি ও বাঁধাকপি চাষীদের।

ত্রিপুরা রাজ্যের কৃষি প্রধান এলাকাগুলির অধিকাংশ কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হলো শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। কারণ, বাইশঘড়িয়া এলাকা থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ও রপ্তানি করা হয় বাঁধাকপি ও ফুলকপি। কিন্তু এ বছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাইশঘড়িয়া এলাকার কপি চাষীদের। এ বিষয়ে বলতে গিয়ে বাইশঘড়িয়া এলাকার প্রদীপ ঘোষ নামে এক কপি চাষি জানায় তার পরিবার প্রতিপালনের একমাত্র সম্বল এই শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। এবছর বৃষ্টির ফলে তাদের কপি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া এবছর বাজারে ফুলকপি ও বাঁধাকপির দাম‌ও অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। বাইশঘড়িয়া এলাকার ঐ কৃষক আরো জানায় যে সরকার যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অনেকটাই উপকৃত হবে।।