শান্তিপুর মালঞ্চ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বছর উৎসব উৎযাপন
মলয় দে নদীয়া:- আজ শান্তিপুর মালঞ্চ হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বছর উৎসব উৎযাপন করা হল খুবই সীমিত ভাবে কোভিড প্যানডেমিকের কথা মাথায় রেখে আগামীতে আরো বড়ো করে উৎযাপন করা হবে যদি পরিস্থিতির উন্নতি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়া পূজা মৈত্র মহাশয়া BMOH, SANTIPUR. এছাড়া ও উপস্থিত ছিলেন ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর সাজাহান সেক্ মহাশয়। এই অনুষ্ঠানের কথা মাথায় রেখে বিদ্যালয়ের সামনে জন সাধারণের মধ্যে মাস্ক ও চারা গাছ বিতরণ করা হয়।

