রানীগঞ্জে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর

রানীগঞ্জে লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর

পুলিশের বিকল ভ্যান মেরামতের সময় এক দশ চাকার লরির ধাক্কায় জাতীয় সড়কে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার এর। শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুক সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় এ দিন মঙ্গলপুর এর কাছেই একটি পুলিশ ভ্যানের টায়ার পাংচার হয়ে যায় সেসময় একটি 10 চাকার লরি দ্রুতগতিতে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরে সজোরে ধাক্কা মারে এক সিপিভিএফ কর্মীকে। ঘটনাস্থলে বছর 38 এর সিভিক কর্মী অভিজিৎ মুখার্জির মৃত্যু হয়।

জানা গেছে অভিজিৎ মুখার্জি রানীগঞ্জের জে কে নগর এলাকার বাসিন্দা ছিলেন। এদিন সকালে তিনি একটি পুলিশ ভ্যানে করে মঙ্গলপুর শিল্পতালুক এলাকায় পুলিশ কর্মীদের সঙ্গে টহল দিতে যাওয়ার সময় সেখানে জাতীয় সড়কের ধারে পুলিশ ভ্যান খারাপ হয়ে গেলে, ভ্যান মেরামতের সময় ওই স্থানে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানের পাশেই একটি 10 চাকার লরি প্রথমে একটি অন্য গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঐ পুলিশ ভ্যানে সজোরে ধাক্কা মারে, সে সময় সেই স্থানে অভিজিৎ মুখার্জি উপস্থিত থাকায় তাকে চাপা দেয় 10 চাকার লরিটি।