স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন, নদীয়ার শান্তিপুরের জেলা প্রশাসনের ব্যাপক ধরপাকড়
মলয় দে নদীয়া:- গোটা রাজ্যের সাথে নদীয়ারও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। জেলার সাথে শান্তিপুরেও আক্রান্তের সংখ্যা কম নয়, তাই একদিকে যেমন প্রশাসনিক সচেতনতা মাইক প্রচার চলছে ঠিক তেমনি ব্যাপক পুলিসি ধরপাকড় চলছে । আজ শহরের বিভিন্ন প্রান্তে বাজার হাট জমজমাট এলাকায় হানা দিয়েছিলো জেলা প্রশাসন। মাস্ক না পরার কারণে কুড়ি জন গ্রেপ্তার হয় বলে জানা গেছে প্রশাসনের সূত্রে। এসডিও রানা কর্মকার এসডিপিও প্রবীর মন্ডল, সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু বিডিওর প্রনয় মুখোপাধ্যায় , শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ
উপস্থিত ছিলেন আজকের এই পুলিশি অভিযানে। বিভিন্ন মাস্ক ছাড়া কোন দ্রব্য বিক্রয় হবে না এই মর্মে পোস্টারিং করতে দেখা গেল বিভিন্ন দোকানে। শুধু পোস্টারিং নয় দোকানদারদের নির্দেশ দিলেন, এরপরেও স্বাস্থ্যবিধি না মেনে চললে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে

