আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার উদ্যোগে শুক্রবার বার্ণপুরের হিরাপুর থানা মাঠে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তম, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, ডিসিপি (সদর) অংশুমান সাহা, ডিসিপি (পশ্চিম) অভিষেক মুদি,প্রবীর ধর সহ অন্যান্যরা।অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কমিশনার বলেন, আগে বিভিন্ন থানার উদ্যোগে রক্ত দান শিবির করা হতো।কিন্তু কোন কারণে বন্ধ হয়ে পড়ে।তবে রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে পরিস্থিতির কথা আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটে থানার উদ্যোগে আবার রক্তদান শিবির করার উদ্যোগে নেওয়া হয়েছে। এখন প্রতি মাসে নির্দিষ্ট একটি থানা একটি করে রক্ত দান শিবিরের আয়োজন করাহবে। তিনি আরো বলেন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রতি বছর শুধু মাত্র পথ দূর্ঘটনায় প্রায় ৩০০ জন করে মারা যান। অনেক সময় সংকটাপন্ন রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। সেই কথা জানতে পেরে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ কর্মীরাও রক্ত দিতে এগিয়ে যান। আমরাও চাই রক্তের সংকট না থাকে।
এদিনের শিবিরে ৫০ জন পুলিশ কর্মী সহ অন্যান্যরা রক্ত দান করেন।
কাজল মিত্রের রিপোর্ট

