মলয় দে নদিয়া:- নদীয়ার শান্তিপুরে গত বিধানসভা নির্বাচনের নিরিখে, এতোটুকু জায়গা বা সময় ছাড়তে রাজি নন সিপিআইএম । 27 শে ফেব্রুয়ারি পৌর নির্বাচন ঘোষণা হতেই গতকাল রাতেই লাল পতাকা কাঁধে নিয়ে 11 নম্বর 17 নম্বর 13 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল দখল এবং চুন দেওয়ার কাজ শুরু করে দিলেন দলীয় কর্মী সমর্থকরা। কিছুটা এগিয়ে থাকার জন্য নাম বিহীন ভাবে দলীয় প্রতীক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় লিখে এগিয়ে থাকতে চাইছেন তারা। শেষ পৌরসভা নির্বাচনে শান্তিপুর শহরের 24 টি ওয়ার্ডের মধ্যে সিপিআইএমের দলীয় প্রতীকে 11 নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন সৌমেন মাহাতো, 24 নম্বর ওয়ার্ডে সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী অনিমা প্রামানিক জয়লাভের পর পরবর্তীতে তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তিনি। কংগ্রেস বা বিজেপি কয়েকটি ওয়ার্ডের প্রার্থী দিলেও জয়লাভ করতে পেরেছিলেন না সেসময়। স্বভাবতই একমাত্র সিপিআইএম কাউন্সিলর হিসেবে বিরোধীদল নেতা হন সৌমেন মাহাতো। কংগ্রেসের সাথে জোট না থাকলেও, গত বিধানসভা উপনির্বাচনে তার আগের বিধানসভায় জয়লাভ করা সংসদ জগন্নাথ সরকারের ভোট তলানিতে পৌঁছে দিয়ে, প্রায় কাছাকাছি সম্মানজনক ভোট প্রাপ্ত হয় সি পি আই এম দলের, যার ফলে গৌরবান্বিত হন সিপিআইএম রাজ্য কমিটি পর্যন্ত ।যদিও বিপুল ভোটে জয় লাভ করে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের নির্বাচনের ফলাফলে বিজেপির নিরিখে সিপিআইএম এগিয়ে থাকায়, ঘুরে দাঁড়ানোর আশার আলো দেখছেন পুরনো দিনের সিপিআইএম কর্মী সমর্থকরা। করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ারদের মানুষের পাশে থাকার সুফল অনেকটাই ভোট বাক্স পড়েছে বলে স্বীকার করে থাকেন জেলা এবং রাজস্থানের নেতৃত্ব। আর তাদের সম্মান জানাতে এবং মানুষের সাথে থেকে সমাজসেবার সুফল ঘরে তুলতে আসন্ন পৌরসভা নির্বাচনে বেশ কিছু ওয়ার্ডে তাদের মধ্য থেকেই প্রার্থী হিসেবে বেশ কিছু মনোনীত হতে চলেছেন তা প্রকাশ পেলো সিপিআইএম নেতৃত্ব সৌমেন মাহাতো মুখ থেকে । কংগ্রেসের জোট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তি একত্রিত করতে তারা দরজা খোলা রেখেছেন, তবে আপাতত 24 টি ওয়ার্ডেই প্রাথমিকভাবে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নেতৃত্ব স্থির করে ফেলেছেন। তবে দলের চূড়ান্ত অনুমোদনের। পর তবে প্রকাশ্যে আসবে তালিকা। পৌর নির্বাচনটা যে খুব কঠিন হবে তা মানতে নারাজ শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সদ্য দায়িত্ব প্রাপ্ত মনি দাস। তিনি বলেন, বিগত বিধানসভা উপনির্বাচনে একটি ওয়ার্ডের জয় এবং প্রত্যেকটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম আসন্ন পৌর নির্বাচনে বিজেপিকে অনেকটাই ব্যাকফুটে ফেলে দেবে। আর তৃণমূল কাউন্সিলর দের ঘরের টাকা কাট মানি, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, স্বজনপোষণ এবং সাধারণ মানুষকে পৌরসভায় হয়রানি করার প্রতিবাদে মানুষ যোগ্য জবাব দিতে প্রস্তুত রয়েছে।

