মলয় দে নদীয়া:- শান্তিপুর শহর অন্তর্গত বাগআঁচড়া গ্রামের বোস পরিবারের কথা অনেকের কাছেই অজ্ঞাত । আজ সে ঐতিহাসিক বাড়িটির দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে । জানালা ও দরজায় লতানো গুলমে ভরে গেছে সেই বাড়িটি তেই বসবাস ছিল বেলুড় মঠের নবম তম প্রেসিডেন্টের যিনি মাধবনান্দ মহারাজ নামে সুপরিচিত ছিলেন , অন্যদিকে তার ভাই ছিলেন শ্রী দয়া নন্দ মহারাজ । জানা যায় বাংলায় যখন বারো ভূইয়া দের রাজত্ব কাল চলছিল ঠিক সেই সময়ে এই বিল্ডিং টি নির্মাণ হয়ে ছিল বলে জানা যায় । তবে এই পরিবারের সদস্য অশোক বোস বর্তমানে নির্বাচন কমিশনের আধিকারিক । এই বাড়ির নির্মাতা হলেন শ্রী বৈদ্যনাথ বসু । যার নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে । অন্যদিকে এই বাড়িতেই অবস্থিত বেলুড় মঠের একটি শাখা অর্থাৎ রামকৃষ্ণ মিশন ।
বর্তমানে এই পরিবারের একজন সদস্য অশোক বোস , যিনি ভারতীয় নির্বাচন কমিশনের চিফ একজিকিউটিভ পদে কর্মরত । এছাড়াও এই বাড়ীর হেম চন্দ্র বোস ছিলেন মুঙগের কোর্টের একজন বিচারপতি পদে আসীন ছিলেন । তবে এই বাড়ি তে লোহার কৃষ্ণ মূর্তি, প্রচুর পিতল কাসরের বাসন , মূল্যবান খাট , বইপত্র সহ অনেক কিছুই চাপা পড়ে আছে বলে জানাচ্ছেন এলাকা বাসি কৈলাস ব্যানার্জী । এছাড়া এলাকাবাসীর কাছ থেকে আরো জানা যাচ্ছে, মাঝে মধ্যেই নাকি রাতে ঘুঙুরের শব্দ পাওয়া যায় , ধূপ ধুনা র গন্ধ আসে , গ্রীষ্ম কালে আসে আম কাঁঠালের গন্ধ । তবে বাড়িটির একটি অংশ বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীন , সেখানে দুর্গা পূজো থেকে শুরু করে বিভিন্ন প্রকার পার্বণ অনুষ্ঠিত হবার কথাই জানালেন এই বাড়ি থেকে শুরু করে এলাকা বাসীরা ।

