ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক

জলপাইগুড়ি সায়ন সেন :: ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভাল্লুকের আতঙ্ক।

সোমবার সন্ধ্যার মুখে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নং সেকশনের চৌকিদার ভাল্লুক দেখতে পেয়ে বলে চা বাগান কর্তৃপক্ষকে জানায়। এরপর খবর যায় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বনকর্মী ও পুলিশ। ভাল্লুক কিনা তার খোঁজে তল্লাশী চলছে চা বাগানের ২০ নং সেকশন সহ বাগানের বিভিন্ন এলাকায়। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসী ও চৌকিদার দের। এখোনও পর্যন্ত ভাল্লুকের দেখা পাওয়া যায়নি। তল্লাশী চলছে।