শান্তিপুরের একটি শিব মন্দিরে পুজো দিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

 

মলয় দে নদীয়া :- মমতা মোদির সঙ্গে কোন রাজনৈতিক আঁতাত নেই, সর্ব ভারতীয় রাজনীতিতে রাহুল গাঁধীকে সরিয়ে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে ধরা যায় সেই পরিকল্পনায় চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে ঈদে সিবিআই থেকে কিছুটা হলেও রেহাই পাবে অভিষেক। এদিন নদীয়ার শান্তিপুরের একটি শিব মন্দিরে পুজো দিয়ে এ কথা বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় গোটা দেশজুড়ে দিব্য কাশি ভব্য কাশি অনুষ্ঠান চলছে। এদিন সেই অনুষ্ঠানে উপস্থিত হন জয়প্রকাশ মজুমদার। সেখানে আরএসএসের মুখপত্রের প্রকাশিত একটি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিকতার থাকবে এটা ভাবাই যায় না। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সর্বভারতীয় রাজনীতিতে তুলে ধরতে কংগ্রেস কে জব্দ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠক নিয়ে তিনি বলেন এটা দলীয় বৈঠক চলছে। এখানে বিজেপির জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করার সুযোগ পায় না। দল কিভাবে চলবে এই প্রশাসনিক বৈঠকের আলোচনা করা হয়।