জলপাইগুড়ি সায়ন সেন:: মাছ ফেরিয়ালা এম এ পাস।অভাবের তারনায় এই ছবি জলপাইগুড়ি তে।অভাবের তারনায় এম এ পাস করা ছাত্র এখন রাস্তায় রাস্তায় বিক্রি করতে হচ্ছে মাছ।যদিও নিজের কোন ভালো কাজ ঝুটেনাই।তবুও অন্য ছেলেদের জন্য কিছু করতে চায় সুভাষ উন্নয়ন পললী এলাকার বাসিন্দা এম এ পাস ছাত্র সফিকুল ইসলাম।তার বাবা অনেক কষ্ট করে ছেলেকে উচ্চ শিক্ষিত করেছিলেন।ভেবেছিলেন একটি ভালো চাকরি বা ভালো কাজ পাবে ।কিন্তু কোন ধরনের কাজ না পেয়েই বাধ্য হয়ে তার ছেলে সফিকুল রাস্তায় রাস্তায় মাছ বিক্রি করতে হচ্ছে।যদিও সফিকুল এম এ পাশ করার পর এস এসসি পরীক্ষায় বসেছিলেন।কিন্তু কোন ফল ই ভালো হয়নাই।তাই বাধ্য হয়ে ফেরি করে বিক্রি করছে মাছ।সকাল থেকে শুরু হয় তার মাছ ফেরির ব্যবসা।কখনও এক কিলোমিটার আবার কখনও দশ কিলোমিটার ছুটে ব্যবসা শুরু করে সে।যদিও এই কাজ ইচ্ছা না থাকলেও নিজের ও পরিবারের জন্য করতে বাধ্য হচ্ছে।বাড়িতে ডিগ্রি ভরা সার্টিফেট দেখলেও মন কান্নায় ভেঙে পড়ে তার।তবুও কপালের জন্য আজ তার এই হাল।ভালো এক দুটো পরীক্ষা দিলেও পরবর্তীতে এই পেশায় চলে যাবার জন্য অন্যান্য পরীক্ষা দেবা তার সম্ভব হয়নাই। বা প্রিপারেশন দেবা হয়নাই।তাই পেশা মাছ বিক্রি করাই তার মূল লক্ষ্য হয়েছে।যদিও এখন সে নতুন কিছু করার চিন্তা ভাবনা রয়েছে।যাতে নতুন প্রজন্মের জন্য কিছু হয়।তবুও নিজের রোজগারের লাভ কম রেখে অনেক গরীব পরিবারের জন্য সে কম দামেই দেন মাছ।

