জলপাইগুড়ি সায়ন সেন :: জলপাইগুড়ি র রায়কতপাড়ার অনুষ্ঠিত হলো কাত্যায়নী পুজো ।প্রতিবছর ই বিদ্যুৎ পালের বাড়িতে পুজো অত্যন্ত নিয়ম আচার মেনেই এই পুজো হয়।বাংলাদেশে বিদ্যুৎ ভট্টাচার্যের বংশধর এই পুজো করতো।এরপর বাংলাদেশ থেকে জলপাইগুড়ি র রায়কতপাড়া তে দেবি কাত্যায়নীর পুজো হয় ।দেবি দূগার একটি বিশেষ রুপ হলো কাত্যায়নী।নয়টি রূপের মধ্যে এটি ষষ্ঠ রুপ।নব রাতির ষষ্ঠ দিনে তার পুজো হয়।কথিত আছে এই রুপে তিনি মহিষাসুর কে বধ করে বিশ্বকে রক্ষা করেছেন।দেবী দূগা কাত্যায়নী রূপ নিয়ে মহিষাসুর কে হত্যা করেছিলেন।আজ সপ্তমী।দূগা পুজোর এক ই নিয়ম মেনেই এই পুজো চলছে। কাত্যায়নী মুনি এই পুজো করার জন্য এই পুজোর নাম হয় কাত্যায়নী পুজো।আগামীকাল অষ্টমী পুজো অনুষ্ঠিত হবে বিদ্যুৎ ভট্টাচার্যের বাড়িতে।যা দেখতে অসংখ্য মানুষ ভিড় করে এখানে।

