মলয় দে নদীয়া:- ব্যাবসায়িক কারণে টাকা ধার নিয়ে শোধ না দিতে পারায় গত রবিবার রাত্রে নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাগদেবীপুরের ব্যবসায়ী
বিজয় সরকার এবং তার বৃদ্ধ বাবা চিত্তরঞ্জন সরকারকে 30- 40 জন সশস্ত্র মুখবাধা দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায়।
পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী স্থানীয় ওই পাওনাদার হারাধন সরকার এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে রাহুল মন্ডলকে চিনতে পেরেছিলো পরিবার, তবে পলাতক থাকার কারণে তাদের দুই পরিবার থেকে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল শান্তিপুর থানা। এরপর গতকাল সন্ধ্যায় পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই দুই অপহৃত পিতাপুত্র। অন্যদিকে পঞ্চায়েত সদস্য দিলীপ মন্ডল এর ছেলে রাহুল মন্ডলকে আজ সকালে গ্রেফতার করে, গতকাল গ্রেপ্তার করা দুজনকে ছেড়ে দেয়। অপহৃতদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য রানাঘাট কোর্টে পাঠানো হয় অভিযুক্তর সাথেই।

