মলয় দে নদীয়া:- ভারত বাংলাদেশ সীমান্তের অধীনে, সীমা চৌকি মহেন্দ্র, ০৮ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা, বিরল প্রজাতির পাঁচটি পায়রা উদ্ধার করেছে। অন্ধকার ও ঝোপঝাড়ের সুযোগ নিয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বিশেষ প্রজাতির পায়রাগুলো
চোরাকারবারীরা বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসছিলো বলেই জানা যায় সূত্রের খবর অনুযায়ী।
চোরাকারবারিদের কবল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির পায়রাগুলো রানাঘাট বন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে

