ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে মৃতদেহ উদ্ধারের ঘটনা যেন রোজনামচা

ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে মৃতদেহ উদ্ধারের ঘটনা যেন রোজনামচা। ভোরের আলো ফুটতেই ত্রিপুরার কোনো না কোনো প্রান্ত থেকে উঠে আসছে মৃতদেহ উদ্ধারের খবর।রাজ্যের বুকে খুন,ধর্ষণ,আত্মহত্যার ঘটনায় প্রায় প্রতিদিনই মৃতদেহ উদ্ধারে সুস্থ রাজ্যে আইন শৃঙ্খলায়ে ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে তা প্রকট হচ্ছে বারবার।

ফের ঝুলন্ত দেহ উদ্ধার হলো রাজ্যের বুকে। আজ ভোরের আলো ফুটতেই ঊনকোটি ত্রিপুরা জেলা কুমারঘাট থানাধীন সুকান্তনগরের কে.এন রোড এলাকার একটি জঙ্গলের একটি গাছে গলায় ফাঁস জড়ানো এক যুবকের দেহ দেখতে পান স্থানীয়রা। সাথে সাথেই ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায়। ছুটে যায় পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম নরোত্তম মালাকার,তার বাড়ী করমছড়া এলাকায়।পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মর্গে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সকাল সকাল মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। নিজ বাড়ী থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে যুবকের দেহ উদ্ধারে মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় পুলিশও