মলয় দে নদীয়া :- প্রতিবছর পয়লা ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত স্বচ্ছতার অভিযান সীমান্তরক্ষী বাহিনীর। এদিন রালির মাধ্যমে সীমান্ত রক্ষা বাহিনী বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 5 কিলোমিটার স্বচ্ছতার অভিযান প্রদক্ষিণ করেন। সীমান্ত রক্ষা বাহিনীর এক আধিকারি জানান প্রতিবছরই আমরা এই অভিযান শুরু করি 1লা ডিসেম্বর থেকে 15 ই ডিসেম্বর পর্যন্ত। মূল লক্ষ্য দেশবাসীকে স্বচ্ছতার সচেতনতা করা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা। পাশাপাশি তিনি এও জানান ভারত সরকারের স্বচ্ছ মিশন অভিযান কে লক্ষ্য রেখেই দেশবাসীকেও তার বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে স্বচ্ছতা রাখা।

