নদীয়ার গয়েশপুরে দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের

 

মলয় দে নদীয়া:- দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে গয়েশপুর পুরসভার পৌর ৭, ১০ নম্বর ওয়ার্ডে। তড়িঘড়ি আহত দুই যুবককে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। আহত দুজনের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। অন্য জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত যুবকের নাম প্রদীপ শীল। বয়স ৩৫ বছর। অন্যজন বছর ৫০-এর শ্যামল দেবনাথ। থানায় আত্মসমর্পণ করা যুবককের নাম বিশ্ব বৈদ্য। এদের সকলেরই বাড়ি
১০ নম্বর ওয়ার্ডে।
ঘটনা সূত্রে জানা গেছে, এদিন ভরসন্ধ্যায় তিন বন্ধু মিলে একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলো। এ সময় অতর্কিতে বিশ্ব বৈদ্য আক্রমণ করে প্রদীপ ও শ্যামলকে। দুজনকে এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর চলন্ত টোটো থামিয়ে চলে যায় কল্যাণী থানায়।এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গয়েশপুর জুড়ে।