নদীয়া চাকদহ বুড়িগঙ্গা নদীর পরিদর্শন করতে এলেন সেচ দপ্তরের বাস্তুকার

 

মলয় দে নদীয়া:- নদীয়া চাকদহ বুড়িগঙ্গা নদী পরিদর্শন করতে এলেন সেচ দপ্তরের বাস্তুকার কৌশিক শাসমল। কল্যাণী ব্লকের চাঁদুড়িয়া 2 নং গ্রাম পঞ্চায়েতের চিড়েকল এলাকায় ভাগীরথী নদী থেকে বুড়িগঙ্গা শুরু হয়েছে। চাকদহ শহরের মধ্যে দিয়ে গিয়ে চাকদহ ব্লকের চাঁদুড়িয়া এক নং গ্রাম পঞ্চায়েতের মুকুন্দ নগর এলাকায় গিয়ে আবার ভাগিরথী নদীতে মিশেছে। দীর্ঘ ৮ কিলোমিটার বুড়িগঙ্গা নদীর বিভিন্ন এলাকার অধিকাংশ জায়গায় জল নেই বললেই চলে। স্থানীয় মৎস্যজীবীরা জানান, নদীতে আগের মত রুপ ফিরিয়ে দেওয়া হোক।ফলে প্রায় 300 মৎস্যজীবী উপকৃত হবে। সেচ দপ্তরের বাস্তুকার কৌশিক শাসমল বলেন, আমি বুড়িগঙ্গা পরিস্থিতি দেখতে এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলতে এসেছি বিষয়গুলো আমার দপ্তরকে জানাবো।