জলপাইগুড়ি সায়ন সেন :: জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী লোকালট্রেন চলাচল শুরু হলেও সেই ট্রেনে জায়গা পাচ্ছেন না হলদিবাড়ী থেকে জলপাইগুড়িতে আসা ছোট ছোট সবজি বিক্রেতারা।কুড়ি মাস পর নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী পযর্ন্ত লোকাল ট্রেন চলাচলশুরু হলেও এখন পর্যন্ত সেই লোকাল ট্রেনগুলোতে যাত্রী তেমন দেখা যায় নি।হলদিবাড়ী থেকে জলপাইগুড়িতে অনেক সবজি বিক্রেতারা জলপাইগুড়ি টাউন স্টেশনে এসে ব্যবসা করতো।কিন্তু করোনার পর এখন লোকালট্রেন চলাচলসাভাবিক হলেও সেই ট্রেনে জায়গা পাচ্ছেন না সবজি বিক্রেতেরা।তাই এখন ও গাড়ি ভাড়াকরে তাদের আসতে হচ্ছে জলপাইগুড়ির সবজি বাজারে।তাই রেল দপ্তরের কাছেলোকাল ট্রেনে উঠার আবেদন রাখেন সেই সমস্ত ছোট ছোট সবজি বিক্রেতেরা।

