তৃণমূল কংগ্রেসের আগরতলা থানা ঘেরাও। পরবর্তী সময়ে পুলিশের গাড়ী করে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের আগরতলা পূর্ব থানার সামনে থেকে গ্রেফতার করে নিয়ে যায় ত্রিপুরা পুলিশ।
এদিন ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক জানান,আজ সকাল থেকেই শাসক দল বিজেপির লোকরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঢুকে পুলিশের সামনেই তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধোর করেছে। তৃণমূল কংগ্রেসের এজেন্টদের ব্যাপকভাবে মারধোর করে পোলিং সেন্টার থেকে তাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষরা পর্যন্ত ভোট দিতে পারছেন না। এই ঘটনার তৃণমূল কংগ্রেস সুষ্ঠু তদন্ত চান।সুবল ভৌমিক প্রশ্ন তুলেছেন, ত্রিপুরার সব কয়েকটি ভোট কেন্দ্রে এত নিরাপত্তা থাকা সত্ত্বে ও কি করে শাসক দল বিজেপির লোকরা এই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। দোষীদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় এবং আগরতলা পুর ও নগর নিগমের ভোট যাতে পুনরায় শান্তিপূর্ণভাবে করা হয় তার জন্য আজ আগরতলা পূর্ব থানা ঘেরাও করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। পরবর্তী সময়ে ত্রিপুরা পুলিশ প্রশাসন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের পুলিশের গাড়ি করে গ্রেফতার করে নিয়ে যায়।ভিও।

