মলয় দে নদীয়া :- শান্তিপুর পৌরসভার উদ্যোগে আজ আবারও 2000 জনকে বিনামূল্যে করোনা প্রতিষেধক টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পৌর প্রশাসক সুব্রত ঘোষ জানান, যার মধ্যে দেড় হাজার জনকে দ্বিতীয় ডোজ এবং 500 জনকে প্রথম ডোজ হিসাবে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে চারটি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই পরিষেবা দেওয়া হচ্ছে। আগামী বুধবার আবারও এ ধরনের একদিনে বেশি পরিমাণ টাকার ব্যবস্থা করা হচ্ছে যা 100% ভ্যাকসিনেশনের দিকে এগোচ্ছে। মাত্র 15% শান্তিপুর অধিবাসী এখনো ভ্যাকসিনেশনের আওতায় আসেননি, তাদের কাছে পৌর প্রশাসকের অনুরোধ শান্তিপুর পৌরসভায় যোগাযোগ রাখার জন্য তবে তা অবশ্যই শহরের অধিবাসীদের জন্য। ব্লকেও এ ধরনের, পরিষেবা দিয়ে চলেছে ফুলিয়া বিপিএইচসি। সেক্ষেত্রে ও সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

