মলয় দে নদীয়া:- অবশেষে প্রায় পাঁচ মাস পর স্পেশাল ট্রেনের যাত্রার অবসান ঘটিয়ে রবিবার সকাল থেকেই চালু হয়ে গেলো লোকাল ট্রেন পরিষেবা। রবিবার থেকে রাজ্যের সমস্ত রেলপথে শুরু হয়ে গেল ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল। অতিমারি করোনা কে প্রতিহত করতে দুই হাজার কুঁড়ির ২২ শে মার্চ জনতা কার্ফুর মধ্য দিয়েই বন্ধ হয়েছিলো রেল চলাচল। এর কিছুদিন পর গত দুই হাজার কুঁড়ির অক্টোবর থেকে কিছু স্টাফ স্পেশাল ট্রেন চালু হওয়ার পর সাধারণ রেল যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো। চালানো হয়েছিল বিভিন্ন স্টেশনে বিক্ষোভ। তারপর থেকেই স্টাফ স্পেশাল ট্রেনে কিছু যাত্রী চলাচল করলেও পুরোপুরি ভাবে যাত্রী চলাচল বন্ধ ছিলো। আর এবার রাজ্য সরকার ৫০ শতাংশ যাত্রী নিয়ে সমস্ত ট্রেন চলাচলের ঘোষণা করতেই এদিন সকাল থেকেই নদিয়ার নবদ্বীপ স্টেশন সহ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে দেখা গেলো লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি রেল যাত্রীরা। তবে এ বিষয়ে বেশকিছু নিত্যযাত্রীরা কি বললেন আমরা শুনে নেই তাঁদের মুখ থেকেই।

