মলয় দে নদীয়া:- ভোট দেবেন পরে।অসুস্থ রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোই তার কাছে বড় কথা। নদীয়ার শান্তিপুরের মেয়ে সোমা খাতুন শনিবার খবর পেয়েছিলেন, রানাঘাট মহাকুমা হাসপাতাল হয়েছেন একজন অসুস্থ রোগী। তাকে রক্ত দেওয়া খুবই প্রয়োজন। না, সেই রোগী কিন্তু সোমাদেবীর আত্মীয় নয়। কিন্তু তার প্রাণ যে বাঁচাতে হবে। তাই ভোট না দিয়েই তিনি রক্ত দিতে ছুটলেন। রক্ত দিয়ে এসে সময় পেলে তবেই ভোট দেবেন বলে জানিয়েছেন। সোমা দেবীকে প্রতিবেশী দাদা রুহুলাকারিকর নামে এক সমাজসেবী মটরসাইকেলে চাপিয়ে হাসপাতালে রক্তদানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন তাকে। তিনিও ভোট দানের ব্যাপারে একই রকম অভিমত পোষণ করলেন, বললেন জীবনের আগে ভোট নয়।

