মা-বাবাকে সাথে নিয়ে নির্বিঘ্নেই ভোট দিলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

 

মলয় দে নদীয়া:- শান্তিপুর শহরের রাধারানী স্কুলে 209 এবং 210 নম্বর বুথে সকাল থেকেই চলছে অবাধ শান্তিপূর্ণ ভোটদান। আর সেখানেই সপরিবারে বেলা 11 টা নাগাদ ভোট দিতে আসলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। তিনি জানান রাজ্যে অন্যান্য 4 কেন্দ্রের মধ্যে শান্তিপুরে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পোল হয়েছে, ফুলিয়ায় বিজেপি নির্বাচনী এজেন্ট কে বসতে না দেওয়ার শীঘ্রই বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন ওই এলাকায় বিজেপি জয়লাভ করেছিল তাই অভিযোগ হাস্যকর। সকাল থেকে গ্রাম এবং শহরের বেশকিছু বুথে ঘোরা হয়ে গেছে, উনাইকো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার কথা শুনিনি।