মলয় দে নদীয়া:- প্রায় প্রতিদিনই বিভিন্ন রকম কবিসভা এবং রেলি অনুষ্ঠিত হচ্ছে নদীয়ার শান্তিপুরের উপ নির্বাচনকে কেন্দ্র করে । রাজ্যের শাসক দল তৃণমূলের এ ধরণের অনুষ্ঠানে প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করতে। আজও রানাঘাট সাংগঠনিক জেলার সভানেত্রী রত্না ঘোষ কর মহাশয়ার উপস্থিতিতে হরিপুর অঞ্চলে মেলের মাঠের পঞ্চায়েত মেম্বার অর্পিতা ভাওয়াল এবং z.p. 28 বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক সমীর শীল এর নেতৃত্বে 100 বিজেপি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলেই দাবি করেন তৃণমূল নেতৃত্ব।

