জলপাইগুড়ি সায়ন সেন :: বিদ্যালয়ে তালা ভেঙে চুরির পর এবার প্রাচীন মূতি চুরি হলো জলপাইগুড়ি তে।চাঞ্চল্য জলপাইগুড়ি তে। বার বার চুরির ঘটনা ঘটছে জলপাইগুড়ি পৌরসভার 14নম্বর এলাকার বিভিন্ন জায়গায়।জানালা দরজার সাথে এবার চুরি গেলকয়েকটি প্রাচীন গোপালের অষ্ট ধাতূর মূতি।পুরো ঘটনার জন্য আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা।বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেনপুলিশ সুপার দেবষী দত্ত।পাশাপাশি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার ও বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।ডাঙা পাড়া থেকে বউবাজার সব জায়গাই চুরি রোজ ঘটছে বিভিন্ন পতিত বাড়ি কিংবা ফাকা বাড়ি এর থেকে কোনটাই ছাড় পাচ্ছে না।বাড়ির জানালা দরজা থেকে শুরু করে মূতি,কল,বাসনপত্র সবটাই চুরি হচ্ছে।পরীক্ষেত ঘোষের বাড়ি থেকে প্রায় শত প্রাচীন মূতি চুরি গিয়েছে।এছাড়াও আশেপাশের এলাকার নানা জিনিস চুরি গিয়েছে।পুরো বিষয়টি দেখার কথা জানিয়েছেন পুলিশ সুপার।এছাড়াও বিষয়টি দেখতে গিয়েছিলেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য বিকাশ মালাকার।

