জলপাইগুড়ি সায়ন সেন :: বাইরের শিল্পী এখন আর আসছেনা জলপাইগুড়ি শহরে।তাই জলপাইগুড়ির লোকাল বিভিন্ন পুজো মণ্ডপ তৈরি করার শিল্পীদের চাহিদা কিছু টা হলেও বেড়েছে।কাজ পাচ্ছেন তারা।করোনাকালেওকিছু টা হলেও লাভের মুখ দেখছেন এই সব শিল্পী রা। বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে কাজ তেমন ভাবে দেখা না গেলেও তবুও কিছু টা কাজ হচ্ছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে।তাই সেই সব শিল্পী রা এখন দিনরাতেই কাজ শুরু করে দিয়েছেন।হাতের বিভিন্ন কারুকার্য বিশিষ্ট অরলি আর্টের কাজ শুরু করে দিয়েছেন তারা।রংতূলি দিয়েই সেই কাজ জোর কদমে চলছে।যদিও আগে দুতিনটা কাজ সামলেয়েও অন্য প্যান্ডেলের কাজ করতে হতো।কিন্তু করোনার পর সেই ধরনের কাজ হয়না।তবুও একটি কাজ পেয়েই খুশি রং তূলির শিল্পী রা।

