নদিয়ার শান্তিপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

 

মলয় দে নদীয়া:- এক মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর চর জিজিরা বাশতলা পাড়া এলাকায়, জানা যায় ওই এলাকার বাসিন্দা সুরজিৎ দাস এর স্ত্রী পূজা রায়ের মাত্র সাত মাস আগে বিয়ে হয়। গতকাল পূজা পরিবারদের কে খুশির খবর জানায় যে আমি অন্তঃসত্ত্বা। আজ সকালেই পূজার পরিবারকে খবর দেওয়া হয় পূজা আত্মহত্যা করেছে, এই ঘটনা শোনার পরেই ছুটে আসে পূজার পরিবারের লোকজন। সোমবার সকালে সুরজিৎ দাস এর পরিবারের লোকজন ঘরের দরজা খুলতেই দেখে ঘরের ভেতরে একটি বাসের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই গৃহবধূ। খবর দেয় শান্তিপুর থানায়, দেহটি উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ পাশাপাশি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পূজার পরিবারের দাবি, দীর্ঘদিন যাবত তার স্বামী সুরজিৎ দাস এর সাথে প্রায়শই অশান্তি লেগে থাকত। বেশ কয়েকবার এই অশান্তির কারণে বাপের বাড়ি চলে আসে। সকালেই সুরজিৎ দাস ফোন করে আমাদের যে পূজা আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের অশান্তির কারণেই হয়তো আত্মঘাতীর রাস্তা বেছে নিয়েছে পূজা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ নিয়ে অসঙ্গতি থাকলে প্রশাসনের দ্বারস্থ হতে পারে পূজার পরিবার।