মালদা:আজ দিলনারা বিবি ১৫–০০ ভোটে জয়ী হয়ে সভাপতির আসনে বসলেন গত পঞ্চায়েত নির্বাচনে দিলনারা বিবি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাবলা কমলপুর এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা হিসাবে নির্বাচিত হয়েছিলেন। কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে নারী কল্যাণ শিশু ও ত্রাণ কর্মাধ্যক্ষ হিসাবে কাজ করে গেছেন।গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত সমিতিতে মোট ২২ টি আসনের মধ্যে ১৩ টি আসন পেয়ে নিরঙ্কুশ
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিজেপি পায় পাঁচটি আসন। কংগ্রেস ২টি ও সি পি আই ও সি পি আই এম ১ করে আসন পায়। এরপর ব্লক সভাপতি হয় টিংকুর রহমান বিশ্বাস। কিন্তু এই পঞ্চায়েত সমিতিতে টিংকু রহমান বিশ্বাসের বিরুদ্ধে ২২ জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনে। আজ নতুন সভাপতি গঠনের মধ্য দিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যদের কোন্দল পরিপূর্ণ হল।ব্লক আধিকারিক জানান, আজকে কালিয়াচক 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য উপস্থিত হলেও কোনভাবে তাৎপর্যপূর্ণভাবে ১২ জন সদস্য দিলনারা বিবিকে সমর্থন জানান দেন। বাকি ৩ জন সদস্য বিরত থাকেন।

