রান্নার গ্যাস, পেট্রোল , ডিজেল, বিদ্যুৎ সমেত নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট

মালদা: রান্নার গ্যাস, পেট্রোল , ডিজেল, বিদ্যুৎ সমেত নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম -কংগ্রেস জোটের ডাকা সারা ভারত ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল মালদা শহরে। সোমবার সকালে ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে পিকেটিং করে বন্ধ সফল করতে নামেন জেলার বাম কংগ্রেস কর্মী সমর্থকরা। বনধে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তারা।