আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ধৃতকে আসানসোল আদালতে পেশ করলো পুলিশ

 

কাজল মিত্র :- আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ধৃতকে আসানসোল আদালতে পেশ করলো পুলিশ।শুক্রবার কুলটি থানার পুলিশ ধৃত আশ মহম্মদকে আসানসোল আদালতে পেশ করেছে।জানা গিয়েছে বৃহস্পতিবার কুলটি থানার বরাকরের বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় নাকা চেকিং এর 25 টি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র ও 46 টি ম্যাগাজিন সহ আশ মহম্মদকে গ্রেফতার করা হয়েছিলো।ধৃত আশ মহম্মদ কুলটির কেন্দুয়া বাজারের বাসিন্দা।শুক্রবার কুলটি থানার পুলিশ ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।এদিন পুলিশের তরফে আদালতে 12 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে