মলয় দে নদীয়া:- প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধভাবে খেয়া পারাপার হচ্ছে চাকদহের চাঁদুড়ীয়া এক নং গ্রাম পঞ্চায়েতের গৌরনগর ঘাট থেকে হুগলির মিলনগড় ঘাট পর্যন্ত। এই ফেরি চলাচলে প্রাণের ঝুঁকি নিয়ে লাইভ জ্যাকেট ছাড়া ঝুঁকিপূর্ণ ভাবে ট্রলার চলছে। করণা আবহকে তোয়াক্কা না করেই মাক্স ছাড়াই অধিকাংশ যাত্রীরা খেয়া-পারাপার করছে। এই বিষয়ে চাকদহের বিডিও অতনু ঘোষ জানান, নদীয়া জেলার প্রশাসনের বিনা অনুমতিতেই এই খেয়া-পারাপার চলছে। তিনি অবিলম্বে প্রশাসনিকভাবে এই খেয়া-পারাপার বন্ধ করার জন্য চাকদহ পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

