মলয় দে নদীয়া:- ভ্যাকসিনের দুশ্চিন্তা ক্রমশ মিটছে সাধারণ মানুষের। এর আগে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ, হয়রানি, সুবিশাল লাইন ,রাত্রি বাস নানান চিত্র উঠে এসেছিলো আমাদের ক্যামেরায়। এখন চিত্রটা সম্পূর্ণ বিপরীতমুখী। ভ্যাকসিন এর কুপন নিয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্যগণ এবং চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান বসে আছেন টেবিল পেতে অথচ ভিড় নেই! হ্যাঁ তবে অবশ্যই দ্বিতীয় ডোজের জন্য, প্রথম ডোজার চাহিদা থাকলেও, এই মুহূর্তে মিলছে না বলেই জানা গেছে পৌরসভা সূত্রে। তবে আজ সকালে কোভ্যাকসিনের 500 কুপন বিতরণ করার পর, ক্ষনিকের মধ্যেই আবারো 400 ভ্যাকসিন এর ব্যবস্থা করেন শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ। তিনি জানান মানুষের সহযোগিতা পেলে এভাবেই ধীরেসুস্থে সকালের প্রতিষেধক ব্যবস্থা করা যায়! কিন্তু দ্বিতীয় রোজের নির্দিষ্ট সময়সীমা উত্তীর্ণ হলেই অধৈর্য হয়ে পড়ে সকলে একসাথে আসলে মূল কাজ বিঘ্নিত হয়। সময়সীমার পরেও বেশ কিছুদিনের জন্য গ্রেস পিরিয়ড থাকে তার মধ্যে যে কোন একদিন নিলেই হয়। আজ দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের খোঁজখবর নিতে এসে ভ্যাকসিন পেয়ে খুশি সকলেই।

