রতুয়া থানার মাকাইয়া গ্রামে গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাড়িতে দেখা করল জেলা তৃণমূলের প্রতিনিধিদল তৃণমূলের পক্ষ থেকে

উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি , রতুয়ার বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জী ,মহিলা জেলা তৃণমূল সভাপতি মৃণালিনী মাইতি ও তৃণমূলের নেতাকর্মীরা ।
কথা বলেন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে। দ্রুততার সাথে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ ধরবে এবং নির্যাতিতা সঠিক বিচার পাবে বলে জানান তৃণমূলের নেতারা ।
উল্লেখ্য গত 10 সেপ্টেম্বর রতুয়া থানার মাকাইয়া এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনা ঘটে । এরপর থেকে দোষীদের গ্রেপ্তারের দাবিতে অবরোধ করে স্থানীয়রা। তারপর থেকে তৎপরতা সাথে দোষীদের তল্লাশি শুরু করে পুলিশ প্রশাসন ।
এদিন পরিবারের সব সময় পাশে থাকার আশ্বাস দেন জেলা তৃণমূলের নেতৃত্বরা ।
জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি আজ জানান নির্যাতিতার পরিবারের লোকদের সঙ্গে আমরা কথা বললাম ,প্রশাসনিকভাবে সবরকম সাহায্য করা হবে নিজের পরিবারকে । দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তা আমরা চাই । ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার ও রতুয়া থানার পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি । পুলিশ তৎপরতার সাথে এই ঘটনার তদন্ত শুরু করেছে।