নদীয়া চাপড়া থানার তৎপরতায় উদ্ধার হল দু কেজি বোমা তৈরি মসলা, দুটি বন্দুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্র

 

মলয় দে নদীয়া:- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে চাপড়া থানার পুলিশ চাপড়া থানা বাগান পাড়া এলাকায় পচা সেখ নামে এক ব্যক্তি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ কেজি বোমা তৈরির মসলা ও দুটো বন্দুক সহ আরো বেশ কিছু অস্ত্রশস্ত্র‌। সূত্র মারফত জানা যায় ধৃত ওই যুবকের নাম পচা শেখ বাড়ি চাপড়া থানার বাগান পাড়া এলাকায় আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে পুলিশ সূত্রে খবর তাকে ৭ হেফাজতে নেয়ার আবেদন জানানো হবে।