মলয় দে, নদিয়া:- নদিয়ার নবদ্বীপ স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উদ্ধার, নিখোঁজ হওয়া কিশোরকে পরিবারের হাতে তুলে দিতে নবদ্বীপ আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুর দুটো নাগাদ। পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোর নাম জয় সরকার, বয়স 15 । বাড়ি নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েতের অন্তর্গত চর ব্রহ্মনগর গ্রামে। জানা যায়, গত শনিবার দশম শ্রেণীর ছাত্র জয় সরকার বাড়ি থেকে বেরিয়ে যায় সাইবার কাফে ফর্ম ফিলাপ করবার জন্য। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে কোথাও খুঁজে না পেয়ে গত রবিবার নবদ্বীপ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ অভিযোগ পেয়েই তৎক্ষণাৎ তদন্ত শুরু করেন এবং গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ড থেকে নিখোঁজ হওয়া কিশোরকে উদ্ধার করে। এদিন দুপুরে ওই কিশোরটিকে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষার করার পর নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপ আদালতে পাঠায়।

