মালদা: জ্বরে আক্রান্ত হয়ে আবারো দুই শিশুর মৃত্যু। জানা গেছে মৃতরা হল ঝাড়খণ্ডের আসমা খাতুন এবং ভুতনির দেব মন্ডল। এ বিষয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি জানান, শিশু মৃত্যুর কারণ অনুসন্ধানে বিভিন্ন ধরণের পরীক্ষা করা হচ্ছে। তার পাশাপাশি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি শিশুদের ২৪ ঘন্টায় মনিটর করা হচ্ছে।

