আবারো শুরু মুর্শিদাবাদের সামশেরগঞ্জ নিমতিতা দুর্গাপুর গ্রামের সকাল থেকে গঙ্গা ভাঙ্গন

মুর্শিদাবাদ:-আবারো শুরু মুর্শিদাবাদের সামশেরগঞ্জ নিমতিতা দুর্গাপুর গ্রামের সকাল থেকে গঙ্গা ভাঙ্গন।গ্রাম বাসীরা হঠাৎ করে সকালে বিকট শব্দ শুনতে পাই, ভূমিকম্পের মতো কেঁপে ওঠে এলাকা,গ্রাম বাসীরা পরে জানতে পারে আবারো শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন।ইতিমধ্যে অনেক মানুষের ভিটে মাটি,চাষের জমি হারিয়েছে ঘর ছাড়া অনেক মানুষ,আবারো নতুন করে ভাঙ্গন শুরু হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষজন।গঙ্গার ধারে থাকা পরিবাররা অন্যত্র নিজেদের জিনিস সরিয়ে নিয়ে যাচ্ছে।কেউ যাচ্ছে নিজেদের পরিবার পরিজনের বাড়ি আবার কেউ বা ফাঁকা মাঠে আকাশের নিচে তিরপল খাটিয়ে দিন যাপন করছে।এখন আশাই দিন বুনছে এলাকার মানুষ, কবে এই গঙ্গা ভাঙ্গন থেকে মুক্তি পাবে তার দিকে তাকিয়ে এলাকার মানুষ।ভাঙ্গন শুরু হতেই এলাকায় পরিদর্শনে আসলেন সামশেরগঞ্জ সিপিএমের প্রার্থী মোদাচ্ছের হোসেন বলেন বালির বস্তা ফেলে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব নয়, গঙ্গা বিশেষজ্ঞদের নিয়ে যতক্ষণ না কোন কমিটি তৈরি করে হবে ততক্ষণ গঙ্গা ভাঙ্গন আটকানো সম্ভব নয় বলে জানান তিনি।