মানিকচক গ্রামীণ হাসপালের ব্যবস্থাপন এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে ফাইলেরিয়া রোগ নির্ণয় পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হল বুধবার

রাহুল মন্ডল ,মালদা ঃ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদার মানিকচক গ্রামীণ হাসপালের ব্যবস্থাপন এনায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে ফাইলেরিয়া রোগ নির্ণয় পরীক্ষা কর্মসূচী অনুষ্ঠিত হল বুধবার ।মানিকচকের প্রায় ২১০ জন ছয় থেকে ৭ বছরের শিশুদের রক্ত পরীক্ষা করা হয়।এর মাধ্যমে বোঝা যাবে ফাইলেরিয়া সম্পূর্ণ নির্মূল হয়েছে কি না? উপস্থিত ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: হেম নারায়ণ ঝা সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীরা ।

স্বাস্থ্য দপ্তের সূত্রের জানা যায় রাজ্যের বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলার বিভিন্ন এলাকায় চলছে এই কর্মসূচি গ্রহন করা হয়েছে ।শিশুদের রক্ত পরীক্ষার সঙ্গে সঙ্গে করা হয় বসে আকো অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন ।
প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা । খাতা বই সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় খুদের হাতে ।
এই ধরনের কর্মসূচীর একটায় লক্ষ পুরো পশ্চিমবঙ্গ কে সম্পূর্ণ ফাইলেরিয়া রোগ নির্মূল করা যায় তার জন্য এই বিশেষ কর্মসূচী বলে জানা যায় ।