মলয় দে নদীয়া:- গোপন সূত্রে খবর পেয়ে নদীয়া জেলা চাকদা থানার অন্তর্গত মুকুন্দনগর ঘাট এ ইটভাটা তে আজ সিআইডির বোম ডিসপোজাল অফিসাররা চাকদা থানা পুলিশ প্রশাসন এবং দমকল বিভাগের কর্মীরা এসে প্রায় 50 কেজি চকলেট বোমা নিষ্ক্রিয় করছেন। বিশ্বকর্মা পুজো দুর্গাপুজো কালীপুজোর আগে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন পরিবেশপ্রেমীরা। শব্দ দূষণের বিরুদ্ধে প্রশাসনিক কড়া বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

