নদীয়ার শান্তিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহী ছয় চাকার লরি

 

মলয় দে নদীয়া :-নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহী ছয় চাকার লরি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লরি চালকসহ লরির খালাসী। জানা যায় মঙ্গলবার বেলা 11 টা নাগাদ শান্তিপুর কন্দ খোলা পেট্রোল পাম্প সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের উপরে একটি মালবাহী ছয় চাকার লরি দাঁড়িয়েছিল। পেছন থেকে একটি ডাম্পার গাড়ি ধাক্কা মারে, এরপরে ওই মালবাহী লরিটি উল্টে গিয়ে রাস্তার নিচের অংশে পড়ে। জানা যায় গাড়ির চালক ও লরির খালাসী দুজনেই গাড়িতে ছিল না। যার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দুজনেই।