নদীয়া হরিণঘাটায় বিজেপি থেকে আবারও যোগদান তৃণমূলে

 

মলয় দে নদীয়া:- নদিয়া চাকদা হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের হিং নাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিআখি প্রাথমিক বিদ্যালয় ময়দানে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রত্না ঘোষ কর এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে 550 জন বিজেপি কর্মী সমর্থক রা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানা গেছে। এ বিষয়ে রত্না ঘোষ কর জানান, ওই অঞ্চলের বেশিরভাগ অধিবাসী বহুদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্খী, হয়তো নেতৃত্বে আচরণে অভিমানী হয়ে যোগদান করেছিলেন বিজেপিতে, এবার ঘরে ফেরার পালা! তবে শুধু তারাই নয় বহু পুরনো বিজেপি কর্মী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন তাদের সাথে।