নদীয়ার শান্তিপুরের এক সমবায় ব্যাংকের আভ্যন্তরীণ গোলযোগে, ব্যাংক একাউন্টে কন্যাশ্রীর টাকা জমা থাকা সত্ত্বেও দীর্ঘ দু’মাস ধরে হয়রানির শিকার 35 জন ছাত্রী, জেলা প্রশাসকের কাছে শরণাপন্ন

 

মলয় দে নদীয়া :-জেলার কৃষ্ণনগরে তৈরি হয়েছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়! রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প দেশের মধ্যে নাকি পেয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা! কোটি কোটি টাকা টাকা ব্যয়ে রাজ্য সরকারী কন্যাশ্রী প্রকল্পের ব্যবস্থা থাকা সত্ত্বেও, নদীয়ার শান্তিপুরে আনুমানিক 35 জন ছাত্রী শুধুমাত্র ব্যাংকের গাফিলতির জন্য দীর্ঘ দু’মাস ধরে হয়রানির শিকার হচ্ছে। কোন কোন ছাত্রী অনেক ঘুরে 5000 টাকার চেক পেলেও বাকি কুড়ি হাজার কবে পাবে তার নিশ্চয়তা দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ! অথচ তাদের মোবাইলে মেসেজ এবং ব্যাংকের একাউন্টে টাকা ঢুকেছে। শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীরা, নতুনহাট সমবায় ব্যাংকের একাউন্ট! দীর্ঘ দুই বছর ধরে ওই ব্যাংকের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই বন্ধ থাকে ব্যাংক। বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠী, তন্তুজীবি, কৃষক, হকার ,কাঁচামাল বিক্রেতা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রায় সাড়ে চার হাজার ব্যাংক একাউন্টে কষ্টার্জিত অর্থ এবং বিভিন্ন সরকারি অনুদান ভাতা স্কলার্শিপের লেনদেন বন্ধ। এ নিয়ে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে বহুবার! হেলদোল নেই প্রশাসনের। সমবায় ব্যাংকের জেলাস্তরে দায়িত্বে থাকা শিবনাথ চৌধুরী বলেছেন লিখিত অভিযোগ করলে বিষয়টি দেখতে পারি ।স্থানীয় শান্তিপুর থানা লিখিত অভিযোগ করেও কোন কাজ হয়নি বলে দাবি ছাত্রীদের। এমনকি অসুস্থতার কারণে দীর্ঘ লকডাউনে বা কর্মহীন অবস্থায় নিজের টাকা তুলতে গিয়ে হেনস্তা হতে হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে।
ছাত্রীদের অভিবাবকরা এবার রুখে দাঁড়াচ্ছেন, তারা জোট বেঁধে শরণাপন্ন হচ্ছেন জেলা প্রশাসকের কাছে। তাতেও ফল না মিললে, মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে তারা বলেই জানিয়েছেন