মলয় দে নদীয়া:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । কি কারণে মৃত্যু ! জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ভোররাতে শান্তিপুর বাবলা পঞ্চায়েতের কন্দখোলা গ্রামের পাশে 34 নম্বর জাতীয় সড়কে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এলাকার লোকজন ফোন করলে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ব্যক্তির দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। সোমবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। যদিও বেলা বাড়ার সাথে সাথে মৃত ব্যক্তির পরিচয় জানতে পারে শান্তিপুর থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম মেগু শেখ, বয়স আনুমানিক(35) বাড়ি শান্তিপুর বের পাড়ায়।

