নবদ্বীপে নাবালিকার বিয়ে রুখল পুলিশ ও ব্লক প্রশাসন

 

মলয় দে, নদিয়া:- নবদ্বীপের মাজদিয়া পানশিলা মিয়াপাড়ায় এক নাবালিকার বিয়ে রুখল নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মিয়াপাড়া এলাকায়। এই ঘটনার জেরে ছড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ব্লক প্রশাসনের এক আধিকারিক সহ অন্যান্য কর্মীরা। পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। শেষ পর্যন্ত দুটি পরিবারকে বুঝিয়ে এবং মুচলেকা লিখিয়ে নাবালিকার ১৮ বছর এবং ওই যুবকের ২১ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না। এমনই মর্মে দুই পরিবার লিখিত স্বাক্ষর করে। জানা যায়, সোশ্যাল মিডিয়ায় বছর ১৬ পূর্ব বর্ধমানের নাদানঘাট থানার বকপুর এলাকার বাসিন্দা নাবালিকার সঙ্গে পরিচয় হয় মিয়াপাড়ার বাসিন্দা বছর ২০ যুবকের। তারপর ধীরে ধীরে শুরু হয় প্রেম, শেষ পর্যন্ত ওই ১৬ বছরের নাবালিকা মেয়ে বকপুরে তাঁর পরিবারকে না জানিয়ে চলে আসে যুবকের বাড়িতে। এদিন সন্ধ্যা থেকেই বিয়ের তোরজোর চলছিলো। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়েই ব্লক প্রশাসনের আধিকারিক সহ ছুটে যায় নবদ্বীপ থানার পুলিশ। শেষ পর্যন্ত এই বিয়ে রুখল নবদ্বীপ নবদ্বীপ থানার পুলিশ ও ব্লক প্রশাসন।