মলয় দে নদীয়া:- সূত্র মারফত জানা যায় স্পেশাল টাস্কফোর্স হানায় দমদম নকল সিম কান্ডের জেরে ধৃত 5 যুবকের মধ্যে একজন ছিলেন নাকাশিপাড়ার। ওই যুবকের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দুদিন আগে নাকাশিপারার অপর এক সন্দেহভাজন যুবককে পাকড়াও করে স্পেশাল টাস্কফোর্স। কথাবার্তার সামঞ্জস্য এবং সন্দেহজনক কিছু না পাওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হলেও, নাকাশিপারার উপর গোপনীয় নজরদারি তীব্র করেন তারা। আর তারই ফলে, গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার নাকাশিপারার একপানশালা থেকে দুই যুবককে গ্রেফতার করে ।

